রবিবার , ২৪ মে ২০২৬
রবিবার , ২৪ মে ২০২৬
হোমবিশ্বকঙ্গোতে ইবোলা সংক্রমণের ঝুঁকি এখন ‘অতি উচ্চ’: ডব্লিউএইচও

কঙ্গোতে ইবোলা সংক্রমণের ঝুঁকি এখন ‘অতি উচ্চ’: ডব্লিউএইচও

favicon
ভোরের আলো ডেস্ক:
কঙ্গোতে ইবোলা সংক্রমণের ঝুঁকি এখন ‘অতি উচ্চ’: ডব্লিউএইচও

আফ্রিকার দেশ কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দেশটিতে ইবোলা সংক্রমণের ঝুঁকি ‘উচ্চ’ থেকে বেড়ে এখন ‘অতি উচ্চ’ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডব্লিউএইচওর মহাপরিচালক। শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে বিবিসি।

ডব্লিউএইচওর মূল্যায়ন অনুযায়ী, কঙ্গোর জাতীয় পর্যায়ে সংক্রমণের ঝুঁকি বর্তমানে ‘অত্যন্ত উচ্চ’। এছাড়া আঞ্চলিক পর্যায়ে ঝুঁকি ‘উচ্চ’ এবং বৈশ্বিক পর্যায়ে ‘নিম্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, ইবোলা ভাইরাস ইতোমধ্যে প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৮২ জনের শরীরে ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

এছাড়া প্রায় ৭৫০টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা এবং ১৭৭টি সন্দেহভাজন মৃত্যুর তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।