রবিবার , ২৪ মে ২০২৬
রবিবার , ২৪ মে ২০২৬
হোমবিনোদনঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সিনেমা ‘মালিক’

ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সিনেমা ‘মালিক’

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সিনেমা ‘মালিক’

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম জুটির নতুন সিনেমা ‘মালিক’ আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন ভিন্ন আবহ তুলে ধরা হয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে শক্তিশালী ও অ্যাকশনধর্মী লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের তীব্রতা ফুটে উঠেছে। অন্যদিকে দ্বিতীয় পোস্টারে রোমান্টিক আবহে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম।

দুটি পোস্টারেই সিনেমাটির ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে— “রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম”।

অ্যাকশনধর্মী গল্পে নির্মিত ‘মালিক’ সিনেমাটি মূলত একজন জেদি ও একরোখা মানুষের জীবনের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভর চরিত্রটি মায়ের সম্মান ও হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার সংগ্রামে নামা এক সাধারণ যুবকের কাহিনি তুলে ধরবে।