ইরানে টিভি অনুষ্ঠানে লাইভ অস্ত্র প্রশিক্ষণ প্রদর্শন
ইরানে একটি রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রদর্শন করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় তিন মাস ধরে দেশটির বিভিন্ন শহরে রাষ্ট্র-পরিচালিত ‘নাইট গ্যাদারিং’ কর্মসূচি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধ শুরুর পর থেকে এসব কর্মসূচি আরও সক্রিয়ভাবে চলছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে ইরানের কিছু এলাকায় ছোট আকারের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে অস্ত্র ব্যবহারের মৌলিক শিক্ষা দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে সরকার জনগণকে প্রস্তুত করছে।
তেহরানের ভানাক স্কয়ারে সম্প্রতি এমন দৃশ্য দেখা গেছে, যেখানে এক নারী কালো চাদর পরে একে-৪৭ রাইফেল চালানোর প্রাথমিক প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে একজন মুখোশধারী প্রশিক্ষক তাকে অস্ত্র খোলা ও পুনরায় জোড়া লাগানোর পদ্ধতি শেখাচ্ছেন।