রবিবার , ২৪ মে ২০২৬
রবিবার , ২৪ মে ২০২৬
হোমবিশ্ববাংলাদেশি মহিষ ‘ট্রাম্প’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, মন্তব্য করল ইরানি দূতাবাসও

বাংলাদেশি মহিষ ‘ট্রাম্প’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, মন্তব্য করল ইরানি দূতাবাসও

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশি মহিষ ‘ট্রাম্প’ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, মন্তব্য করল ইরানি দূতাবাসও

ডোনাল্ড ট্রাম্প নাম শুনলেই সাধারণত সবার মনে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা। তবে এবার আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের একটি মহিষ, যার নামও ‘ট্রাম্প’।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা এই মহিষটিকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স থেকে শুরু করে টেলিগ্রাফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পেয়েছে বাংলাদেশের এই মহিষ ‘ট্রাম্প’।

এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। সুযোগটি হাতছাড়া করেনি রাশিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসও।

এক পোস্টে দূতাবাসটি রসিকতার ছলে লিখেছে, “বেচারা মহিষ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় মন ভালো নেই বাংলাদেশের মহিষ ট্রাম্পের।”

বিশাল আকৃতি ও ব্যতিক্রমধর্মী চেহারার কারণে মহিষটি ইতোমধ্যেই মানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। ঈদকে সামনে রেখে পশুটিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহও বেড়েছে বলে জানা গেছে।