সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা, তেহরান বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা, তেহরান বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা, তেহরান বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে তেহরানের সঙ্গে পাকিস্তানের আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

শনিবার (২৩ মে) ইরানের রাজধানী তেহরান–এ দেশটির শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির–এর এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচী–এর সঙ্গে পৃথক ও যৌথ বৈঠক করেন।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং চলমান কূটনৈতিক যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধানের এই ঝটিকা সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনা বা ‘ব্যাক-চ্যানেল কূটনীতি’কে আরও গতিশীল করতে পারে।