পুলিশের দাবি অনুযায়ী, ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।
কানাডা-এর আলবার্টা কি আলাদা হওয়ার পথে এগোচ্ছে—এমন প্রশ্ন এখন দেশটির রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। আগামী অক্টোবর মাসে এই বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।
প্রদেশটির প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ জানিয়েছেন, আলবার্টা কি কানাডার অংশ হিসেবেই থাকবে, নাকি বিচ্ছিন্নতার বিষয়ে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করবে—সে বিষয়ে নাগরিকদের মতামত নেওয়া হবে গণভোটের মাধ্যমে।
তবে এই ভোট সরাসরি ‘থাকা বা না থাকা’ নির্ধারণ করবে না। ভোটারদের সামনে দুটি বিকল্প থাকবে—একটি হলো কানাডার অংশ হিসেবে থাকা, অন্যটি হলো বিচ্ছিন্নতার জন্য সাংবিধানিক প্রক্রিয়া শুরু করা।
বিশ্লেষকদের মতে, তেলসমৃদ্ধ এই প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বাড়ছে। স্বাধীনতার দাবিতে গঠিত এক নাগরিক উদ্যোগে তিন লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেন। যদিও চলতি মাসে একটি আদালত সেই আবেদন সাময়িকভাবে স্থগিত করে দেয়।
এই ঘোষণাকে কানাডার জাতীয় ঐক্যের জন্য কয়েক দশকের মধ্যে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।