পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত: রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Marco Rubio বলেছেন, আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করতে পারে ভারত।
তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অংশ হিসেবে এই সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং শিল্পখাতে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।
রুবিও বলেন, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হলে উভয় দেশই লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং সরবরাহ চেইনের নতুন বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে।