বুধবার , ২৭ মে ২০২৬
বুধবার , ২৭ মে ২০২৬
হোমবিনোদন‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে রণবীর সিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে রণবীর সিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে রণবীর সিংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

বলিউডের আলোচিত প্রজেক্ট ‘ডন ৩’ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নির্মাতা ফারহান আখতার–এর সঙ্গে মতবিরোধের জেরে অভিনেতা রণবীর সিং–এর বিরুদ্ধে নন-কোঅপারেশন নির্দেশনা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে রণবীর সিং প্রকল্প থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। এরপর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধ প্রকাশ্যে আসে।

পরবর্তীতে ফারহান আখতার বিষয়টি FWICE–এর কাছে তুলে ধরেন। সংগঠনটি পরে রণবীর সিংয়ের বিরুদ্ধে অসহযোগিতামূলক নির্দেশনা জারি করে, যেখানে ইন্ডাস্ট্রির সদস্যদের তার সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়।

এছাড়া ‘ডন ৩’–এর প্রযোজনায় প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সঙ্গে কাজ না করার অনুরোধও জানানো হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে রণবীর সিং এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইন্ডাস্ট্রি এবং সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধাশীল এবং পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে বিতর্কে না গিয়ে নীরব থাকাই বেছে নিয়েছেন। তিনি বর্তমানে নিজের ভবিষ্যৎ কাজ ও পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন বলেও উল্লেখ করেন।

সূত্র: এনডিটিভি