সোমবার , ০১ জুন ২০২৬
সোমবার , ০১ জুন ২০২৬
হোমবিশ্বকুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল সৌদি আরব

কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল সৌদি আরব

favicon
ভোরের আলো ডেস্ক:
কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল সৌদি আরব

কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব

সোমবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এ পদক্ষেপকে ‘বিদ্বেষপূর্ণ’ এবং ‘বারবার সংঘটিত আগ্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে।

রিয়াদের বক্তব্য অনুযায়ী, এই হামলা কুয়েত-এর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

সৌদি আরব একই সঙ্গে কুয়েতের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। দেশটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কুয়েতের পাশে রয়েছে এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অধিকারকে সমর্থন করে।