শুক্রবার , ০৫ জুন ২০২৬
শুক্রবার , ০৫ জুন ২০২৬
হোমবিশ্বকুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ, হতাহতের ঘটনা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ, হতাহতের ঘটনা

favicon
ভোরের আলো ডেস্ক:
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ, হতাহতের ঘটনা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) বিমানবন্দরের টার্মিনাল ওয়ান এলাকায় স্থাপিত একাধিক সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ প্রথম প্রচার করে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন সরাসরি বিমানবন্দরের যাত্রী টার্মিনালের দিকে অগ্রসর হয়ে সেখানে আঘাত হানে। হামলার সময় বিমানবন্দরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল না বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ড্রোন বিস্ফোরণে বিমানবন্দরের টার্মিনাল ভবনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার উৎস ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।