শনিবার , ০৬ জুন ২০২৬
শনিবার , ০৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ

বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাব দেশের বাজারেও পড়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার নতুন মূল্য সমন্বয় করেছে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা আজ শনিবার পর্যন্ত কার্যকর থাকবে।


নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে গত ২ জুন বাজুস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা স্বর্ণের দাম কমিয়েছিল। তার আগে ২৫ মে-তেও দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়।


এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৬৫৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে।