সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমবিশ্বপরমাণু অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া, কিম ইয়ো জংয়ের ঘোষণা

পরমাণু অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া, কিম ইয়ো জংয়ের ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
পরমাণু অস্ত্র ত্যাগ করবে না উত্তর কোরিয়া, কিম ইয়ো জংয়ের ঘোষণা

উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসবে না এবং বরং এটি আরও সম্প্রসারণ করবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ নেতা কিম ইয়ো জং

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র বরাতে জানা যায়, তিনি সোমবার (৮ জুন) এক বিবৃতিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। এতে বলা হয়, দেশটির আত্মরক্ষামূলক পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি একটি চূড়ান্ত ও অপরিবর্তনীয় নীতি।

কিম ইয়ো জং আরও বলেন, উত্তর কোরিয়া কোনো ধরনের সামরিক হুমকি বরদাশত করবে না এবং দেশটিকে পারমাণবিক নিরস্ত্রীকরণে বাধ্য করার মার্কিন প্রচেষ্টাকে তিনি ‘সেকেলে ধারণা’ হিসেবে অভিহিত করেন।

তিনি যুক্তরাষ্ট্রের দাবিকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেন এবং বলেন, পিয়ংইয়ংয়ের কাছে তাদের নীতি সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

এদিকে, বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর উত্তর কোরিয়া সফরের প্রাক্কালে এ ধরনের বক্তব্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

সম্প্রতি উত্তর কোরিয়া নতুন পারমাণবিক স্থাপনা উন্মোচন এবং অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সামরিক কার্যক্রম নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।