সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানই আলোচনার প্রধান বাধা: ইরান

যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানই আলোচনার প্রধান বাধা: ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানই আলোচনার প্রধান বাধা: ইরান

যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থানই চলমান আলোচনার প্রধান বাধা বলে মন্তব্য করেছে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়

রোববার (৭ জুন) তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ মন্তব্য করেন।

তিনি বলেন, ওয়াশিংটনের নীতিগত অবস্থান বারবার পরিবর্তন হওয়ায় আলোচনার প্রক্রিয়া জটিল হয়ে পড়ছে। একই সঙ্গে বিভিন্ন মার্কিন কর্মকর্তার পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে বলে তিনি দাবি করেন।

ইসমাইল বাঘেই আরও বলেন, আলোচনার অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের অধিকার স্বীকার করতে হবে, যার মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার অধিকারও অন্তর্ভুক্ত।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনাগ্রহী এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করতে কোনো বাস্তব উদ্যোগ নিচ্ছে না।

এছাড়া তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার অভিযোগও তোলেন।

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং ইরান-সম্পর্কিত কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।