মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমবিশ্বসংঘাতের মধ্যেই সৌদি মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, ইরানের হামলার অভিযোগ নাকচ

সংঘাতের মধ্যেই সৌদি মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, ইরানের হামলার অভিযোগ নাকচ

favicon
ভোরের আলো ডেস্ক:
সংঘাতের মধ্যেই সৌদি মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, ইরানের হামলার অভিযোগ নাকচ

ইরান–ইসরায়েল সংঘাতের মধ্যেই সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান।


মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই ঘাঁটিটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশে সতর্কতা জারি করা হয়। সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে জরুরি সতর্কবার্তাও দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি ইরান। তারা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।


তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো পক্ষকে দায়ী করেনি বা ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।