ইরান-ইসরায়েল হামলা-সংঘাত শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্পের দাবি
ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলা তেহরানের সঙ্গে তার প্রশাসনের শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।
ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বৃহত্তর সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে আলোচনা চলছে, তা এখনো অব্যাহত রয়েছে এবং কোনো সামরিক উত্তেজনা এই প্রক্রিয়াকে থামাতে পারবে না।
এর আগে এই আলোচনাকে এগিয়ে নিতে ট্রাম্প ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেও জানা গেছে।
তবে এসব কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের আশপাশে নতুন করে হামলা চালায় বলে খবর পাওয়া যায়।
এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দেয়।
তবে ট্রাম্পের দাবি, পরিস্থিতি জটিল হলেও যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তি এখনো “নাগালের মধ্যেই” রয়েছে।