মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমবিশ্বট্রাম্প–নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে ‘ফাটল’ দাবি উড়িয়ে দিলেন ইসরাইলি রাষ্ট্রদূত

ট্রাম্প–নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে ‘ফাটল’ দাবি উড়িয়ে দিলেন ইসরাইলি রাষ্ট্রদূত

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্প–নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে ‘ফাটল’ দাবি উড়িয়ে দিলেন ইসরাইলি রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের মধ্যে কোনো ফাটল নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই নেতার সম্পর্ক দীর্ঘ চার দশকের গভীর বন্ধুত্বের মতো, যেখানে মতবিরোধ থাকলেও তা সাময়িক ও স্বাভাবিক। তিনি এ সম্পর্ককে প্রেমিক–প্রেমিকার ছোটখাটো ঝগড়ার সঙ্গে তুলনা করেন।

রাষ্ট্রদূত লেইটার জানান, ট্রাম্পের অনুরোধে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের গতি কিছুটা কমাতে ইসরাইল সম্মত হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইসরাইলের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যথাযথ জবাব দেওয়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের অবস্থান ভালোভাবে বোঝেন এবং দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় এখনো শক্তিশালী রয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে ওঠা জল্পনা প্রশমিত করার একটি কূটনৈতিক প্রচেষ্টা।