শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমসারা দেশধানমণ্ডির বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ধানমণ্ডির বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

favicon
ভোরের আলো ডেস্ক:
ধানমণ্ডির বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বাংলাদেশ আই হসপিটালের পাশের ভবনটিতে আগুন লাগে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।


এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ছাদ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।


ভিডিওতে আরও দেখা যায়, ভবনের তৃতীয় তলার কাচ ভেঙে কয়েকজন ব্যক্তি বাহিরের সিঁড়ি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করছেন। তবে ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে।