শুক্রবার , ১২ জুন ২০২৬
শুক্রবার , ১২ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাতারেক রহমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন চলছে সংসদে

তারেক রহমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন চলছে সংসদে

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন চলছে সংসদে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট।


বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা শুরু হয়। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।


প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।


সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই ঘাটতির একটি অংশ বৈদেশিক ঋণ ও অনুদান থেকে এবং বাকি অংশ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।