রবিবার , ১৪ জুন ২০২৬
রবিবার , ১৪ জুন ২০২৬
হোমরাজনীতিজনরায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: ডা. শফিকুর রহমান

জনরায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
জনরায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। জনগণের মতামত উপেক্ষা করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দান–এ অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়। সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে জনগণই তার জবাব দেবে। তিনি দাবি করেন, যে সরকার জনরায়কে সম্মান করে না, তাকে জনগণের সরকার বলা যায় না।

সমাবেশে তিনি দেশের বিভিন্ন খাতে দলীয়করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সংসদে জনগণের সমস্যা ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা বাধাগ্রস্ত হওয়ার অভিযোগও তোলেন।