সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমসারা দেশবড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় সীমান্ত এলাকায় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হয়।

বিজিবির দাবি, চ্যালেঞ্জের মুখে ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজন আহত হন।

এরপর আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায় বলে জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, ঘটনার বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।