সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড–কে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক

রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ সহায়তা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবে গ্রাহকদের একটি অংশ আমানত তুলে নিতে শুরু করলে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয়।

ফলে অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হয় ব্যাংকটি এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) বজায় রাখতেও সমস্যায় পড়ে।

এর আগে ব্যাংকটি প্রায় ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। তারই অংশ হিসেবে আপাতত ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতিবিদরা বলছেন, এই সহায়তা ব্যাংকটির স্বল্পমেয়াদি চাপ কমাতে সহায়ক হবে, তবে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন।