বৈরুত হামলায় উদ্বেগ প্রকাশ ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া রক্ষার আহ্বান
লেবাননের রাজধানী বৈরুতে সাম্প্রতিক ইসরাইলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের হামলা কোনোভাবেই হওয়া উচিত ছিল না এবং পরিস্থিতি দ্রুত শান্ত করার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প সতর্ক করে বলেন, চলমান উত্তেজনা ও সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার থাকলেও এই হামলার জবাব ছিল “অত্যন্ত ছোট ও অর্থহীন” ঘটনা কেন্দ্র করে, যেখানে কোনো প্রাণহানি ঘটেনি। তাই এ ধরনের পদক্ষেপ চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
ট্রাম্প সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন অগ্রাধিকার হওয়া উচিত শান্তি প্রতিষ্ঠা ও উত্তেজনা কমানো।