সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমসারা দেশশিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক খোরশেদ আলম প্রত্যাহার

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক খোরশেদ আলম প্রত্যাহার

favicon
ভোরের আলো ডেস্ক:
শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক খোরশেদ আলম প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ সামনে আসার পরপরই প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পরিদর্শক খোরশেদ আলমকে তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন অজুহাতে শিশুটিকে ডেকে নিয়ে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে একাধিকবার নির্যাতন করেন। পরে ঘটনাটি জানাজানি হলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে এবং দীর্ঘদিন বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছে।

এর আগে এ ঘটনায় একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হলেও তখন প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে বিষয়টি আলোচনায় আসে এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।