সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমবিশ্বব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬; প্রাণ হারালেন গায়ক অলিভার ট্রি ও ইউটিউবার গ্যাসপি

ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬; প্রাণ হারালেন গায়ক অলিভার ট্রি ও ইউটিউবার গ্যাসপি

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্রাজিলে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬; প্রাণ হারালেন গায়ক অলিভার ট্রি ও ইউটিউবার গ্যাসপি

ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে দুটি হেলিকপ্টারের মাঝ-আকাশে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রি এবং আর্জেন্টাইন ইউটিউবার গ্যাসপার প্রিম দিয়াজ (গ্যাসপি)।

পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বিক্রয় কেন্দ্রের পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে সেখানে রাখা একাধিক বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

২৩ বছর বয়সী গ্যাসপি ইউটিউবে ২৮ লাখের বেশি অনুসারীর জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল ব্লেন্ডার। অন্যদিকে বিশ্বব্যাপী জনপ্রিয় সংগীতশিল্পী অলিভার ট্রিও দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশে সংঘর্ষের পর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।