মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাঅর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতি মুশফিকুর রহমান

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতি মুশফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতি মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সংসদে এ কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে প্রস্তাবটি দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

নতুন গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন— নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ জালাল উদ্দীন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)।

অর্থমন্ত্রী পদাধিকার বলে এ কমিটির সদস্য থাকবেন।