সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমসারা দেশকুড়িগ্রামে সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা, ২৬ ঘণ্টা পরও ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রামে সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা, ২৬ ঘণ্টা পরও ফেরত নেয়নি বিএসএফ

favicon
ভোরের আলো ডেস্ক:
কুড়িগ্রামে সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা, ২৬ ঘণ্টা পরও ফেরত নেয়নি বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুই সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশইনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি ও স্থানীয় সূত্র। তবে ২৬ ঘণ্টা পার হলেও এখনো তাদের ফেরত নেয়নি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


ঘটনাটি ঘটে রবিবার ভোর ৬টার দিকে। ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে ছিলেন ৬ জন পুরুষ, ২ জন শিশু এবং ১ জন নারী।


বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করে এবং তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হন, তবে তাদের ফেরত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।


জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। পুশইন বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।