সোমবার , ১৫ জুন ২০২৬
সোমবার , ১৫ জুন ২০২৬
হোমসারা দেশবগুড়ার জোড়া খুন মামলায় সন্দেহভাজন আসামি ভালুকায় গ্রেপ্তার

বগুড়ার জোড়া খুন মামলায় সন্দেহভাজন আসামি ভালুকায় গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
বগুড়ার জোড়া খুন মামলায় সন্দেহভাজন আসামি ভালুকায় গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়া থানার আলোচিত জোড়া খুন মামলায় সন্দেহভাজন এক আসামিকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কাশেম সাখিদার (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া থানার চামরুল গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে। রোববার (১৪ জুন) রাতে র‌্যাব-১৪ এর একটি দল ভালুকার সিডস্টোর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ এর এডি শামছুজ্জামান ও এসআই জাহাঙ্গীর আলম।

মামলার এজাহার অনুযায়ী, গত বছর ৮ জুলাই রাতে বগুড়ার লক্ষীমন্ডপ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ রিভা (৩৫)কে ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। পরে হত্যাকারীরা প্রায় তিন ঘণ্টা ওই বাড়িতে অবস্থান করে লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর নিহতের মেয়ে তহমিনা বিবি বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৩–৪ জনকে আসামি করে হত্যা ও ডাকাতির মামলা করেন।

পুলিশ ও র‌্যাব প্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্তের পর কাশেম সাখিদারকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার আসামি দাবি করেছেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, র‌্যাব-১৪ তাকে সিডস্টোর এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।