থালাপতি বিজয়–সংগীতার দাম্পত্য সংকট নিয়ে নতুন সমঝোতার গুঞ্জন
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী Thalapathy Vijay এবং তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে গড়ালেও বর্তমানে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। যদিও বিষয়টি নিয়ে বিজয় বা সংগীতা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পারিবারিক এই সংকট নিরসনে বিজয়ের মা শোভা চন্দ্রশেখর মধ্যস্থতার ভূমিকা পালন করছেন এবং দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
জানা গেছে, দীর্ঘদিন যুক্তরাজ্যে সন্তানদের নিয়ে অবস্থান করার পর সংগীতা সম্প্রতি চেন্নাইয়ে ফিরেছেন। এতে করে দুই পরিবারের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজয় ও সংগীতার সম্পর্কের শুরু ১৯৯৬ সালে চেন্নাইয়ের একটি শুটিং সেটে। পরে ১৯৯৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের খবর সামনে আসায় ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বর্তমানে চেন্নাইয়ের পারিবারিক আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি চলছে। তবে সাম্প্রতিক সমঝোতার গুঞ্জনে সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।