বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬ জন

চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
চিত্রশিল্পীর বাড়িতে আগুন, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬ জন

মানিকগঞ্জ সদর উপজেলায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল-আমিন ওরফে তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), ছাত্রলীগ নেতা মীম মারুফ, আমিনুর রহমান (২৪), গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), এবং ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

ওসি এস এম আমান উল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বুধবার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের একজন, খান মোহাম্মদ রাফি ওরফে সিজন, অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিশন কমপ্লিট’ লিখে একটি পোস্ট করেন। তার কাছ থেকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে পহেলা বৈশাখ উদযাপনের সময় ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ তৈরি করার অভিযোগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় একদল দুর্বৃত্ত।