বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমসারা দেশঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়তে পারে তাপমাত্রা

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়তে পারে তাপমাত্রা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়তে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টির মধ্যেও গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে।


সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।