বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমসারা দেশনোয়াখালী জেনারেল হাসপাতালে অনিয়ম, তত্ত্বাবধায়ককে প্রত্যাহার; ২৩ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

নোয়াখালী জেনারেল হাসপাতালে অনিয়ম, তত্ত্বাবধায়ককে প্রত্যাহার; ২৩ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
নোয়াখালী জেনারেল হাসপাতালে অনিয়ম, তত্ত্বাবধায়ককে প্রত্যাহার; ২৩ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

নোয়াখালীতে ঝটিকা সফরে গিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।


পরিদর্শনে হাসপাতালের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিনকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।


মঙ্গলবার (১৬ জুন) পূর্বঘোষণা ছাড়াই নোয়াখালী জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।


পরিদর্শনের সময় ২৩ জন চিকিৎসককে হাসপাতালে অনুপস্থিত পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন মন্ত্রী।


এ সময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাসপাতালে বেড পেতে টাকা নেওয়া, ওষুধ না পাওয়া এবং হাম ও ডায়রিয়া রোগীদের একই স্থানে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।


পরে সার্কিট হাউজে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন দ্রুত উদ্বোধনের পাশাপাশি আরও একটি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, সরকারের মেয়াদ মাত্র তিন মাস হয়েছে, তাই রাতারাতি স্বাস্থ্য খাতে পরিবর্তন সম্ভব নয়। তবে ধাপে ধাপে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হবে।