বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমবিশ্বকুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

favicon
ভোরের আলো ডেস্ক:
কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের কারণে তা ব্যর্থ হয়েছে। তবে ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই ৯ জনকে এখনো ফেরত নেয়নি বিএসএফ।

রোববার (১৪ জুন) ভোর ৬টা থেকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পুশ ইনের চেষ্টা সফল হয়নি। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি জানিয়েছে, বৈঠকে বিএসএফ পুশ ইনের অভিযোগ অস্বীকার করে এবং ওই ৯ জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

এরপর থেকে শিশুসহ ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো এবং নিরাপদে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।