শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমবিশ্বচুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর সতর্কবার্তা

চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর সতর্কবার্তা

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।


তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা মেনে চলেনি।


চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ, বিশেষ করে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ প্রমাণ করে যে ইরানি জনগণের আস্থা অর্জনের জন্য ওয়াশিংটনের প্রয়োজনীয় সদিচ্ছার অভাব রয়েছে।


তিনি আরও সতর্ক করে বলেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রকে এর মূল্য দিতে হবে। চুক্তি লঙ্ঘনের জবাবে ইরান ‘বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক’ পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।