শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সুইজারল্যান্ডে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সুইজারল্যান্ডে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সুইজারল্যান্ডে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানাতে সুইজারল্যান্ডে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইরান।


দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলটি শিগগিরই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে তেহরান।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটন কীভাবে তাদের অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে ইরান নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।


এই বৈঠককে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ এবং চলমান সমঝোতা প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।