সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআরও কমল সোনার দাম, ভরিতে ২২ ক্যারেট এখন ২ লাখ ২৬ হাজার টাকা

আরও কমল সোনার দাম, ভরিতে ২২ ক্যারেট এখন ২ লাখ ২৬ হাজার টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও কমল সোনার দাম, ভরিতে ২২ ক্যারেট এখন ২ লাখ ২৬ হাজার টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২০ জুন) নতুন মূল্য তালিকা প্রকাশ করে, যা রবিবার (২১ জুন) থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মজুরি আলাদাভাবে যোগ হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।