সোমবার , ২২ জুন ২০২৬
সোমবার , ২২ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাতারল্য সহায়তায় স্বাভাবিক হচ্ছে কার্যক্রম, গ্রাহকদের আশ্বস্ত করল ইসলামী ব্যাংক

তারল্য সহায়তায় স্বাভাবিক হচ্ছে কার্যক্রম, গ্রাহকদের আশ্বস্ত করল ইসলামী ব্যাংক

favicon
ভোরের আলো ডেস্ক:
তারল্য সহায়তায় স্বাভাবিক হচ্ছে কার্যক্রম, গ্রাহকদের আশ্বস্ত করল ইসলামী ব্যাংক

গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শনিবার (২০ জুন) ব্যাংকের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার কারণে ইসলামী ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। বর্তমানে গ্রাহকদের লেনদেনও স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে।


ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব ও তারল্য সংকটের কারণে কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর ফলে অনেকে একসঙ্গে আমানত উত্তোলনের উদ্যোগ নেন।