লেবাননে সামরিক অভিযান চলবে, জানালেন নেতানিয়াহু
লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, লেবানন থেকে আসা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় কঠোর পদক্ষেপ চালিয়ে যাবে ইসরায়েল।
তারা বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে অভিযান চালিয়ে যাবে।
এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সেনাদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিষয়টি দেশটির সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান উত্তরাঞ্চলীয় কমান্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলোচনা করেছেন বলে জানানো হয়েছে।