সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমবিশ্বনিরাপদ সমুদ্রপথ এখন বিশ্ব অর্থনীতির অপরিহার্য প্রয়োজন: শেহবাজ শরিফ

নিরাপদ সমুদ্রপথ এখন বিশ্ব অর্থনীতির অপরিহার্য প্রয়োজন: শেহবাজ শরিফ

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপদ সমুদ্রপথ এখন বিশ্ব অর্থনীতির অপরিহার্য প্রয়োজন: শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্রপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করা বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি এখন আর শুধু একটি সুবিধা নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য প্রয়োজন হয়ে উঠেছে।


শনিবার পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


শেহবাজ শরিফ বলেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে সমুদ্র নিরাপত্তা বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ।


তিনি উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ পণ্য পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রপথের ওপর নির্ভরশীল। তাই এই নৌপথ নিরাপদ, উন্মুক্ত এবং বাধাহীন রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ।


পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, নৌপথে অবাধ চলাচলের অধিকার এবং জাহাজ চলাচলের স্বাধীনতা বর্তমান বাস্তবতায় বিলাসিতা নয়; বরং বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এটি একটি মৌলিক প্রয়োজন।


পাকিস্তান নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বাহিনীটি শুধু দেশের সমুদ্রসীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষাই করছে না, বরং গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতেও পাকিস্তান নৌবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।