সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

খাদ্য, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ মোকাবিলা এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।


শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই অর্থ দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে।


এর মধ্যে **খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পে** ৩০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে ব্যয় করা হবে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান চাষে সহায়তা মিলবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।


অন্যদিকে **কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স (সিইআর) প্রকল্পের** আওতায় দেওয়া হবে ৭১ কোটি ৩০ লাখ ডলার। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা, জীবিকা পুনর্বাসন এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে ব্যবহার করা হবে।


এ ছাড়া খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্প থেকে বহন করা হবে।


বিশ্বব্যাংক জানিয়েছে, জরুরি কর্মসূচির আওতায় অনুমোদিত অর্থ আগামী বুধবারের মধ্যেই ছাড় করা হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়।:::