আঞ্চলিক উত্তেজনার মধ্যেই বাগদাদ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (২৭ জুন) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি সফরের বিষয়টি নিশ্চিত করেন।
সফরকালে আরাগচি ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সফরে ইরান-ইরাক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং চলমান সংকট মোকাবিলায় সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।