বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমবিশ্বহরমুজ প্রণালিতে মাইন অপসারণে অন্য কাউকে সুযোগ নয়, জানাল ইরান

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অন্য কাউকে সুযোগ নয়, জানাল ইরান

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ প্রণালিতে মাইন অপসারণে অন্য কাউকে সুযোগ নয়, জানাল ইরান

হরমুজ প্রণালিতে মাইন অপসারণের দায়িত্ব শুধুমাত্র ইরানের—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এ কাজ পরিচালনার অধিকার কেবল ইরানের, তাই অন্য কোনো দেশকে এতে অংশ নিতে দেওয়া হবে না।


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখতে অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথভাবে মাইন অপসারণের পরিকল্পনার কথা জানান। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করে।


এর আগে গত রোববার (২৮ জুন) ওমানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন কাজেম গারিবাবাদি। ওই বৈঠকটি ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় অনুষ্ঠিত হয়।


এদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক হওয়ার খবরও নাকচ করেছে তেহরান। ইরানের দাবি, এ ধরনের

কোনো বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি। তবে কাতারের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটি।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইস্যুতে ইরান এখনো তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়ার ইঙ্গিত দেয়নি।