সকাল ৯টা পর্যন্ত ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৯ জুন) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে **১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত** দেখিয়ে যেতে বলা হয়েছে।