বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমবিশ্বইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন কংগ্রেসম্যানের

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন কংগ্রেসম্যানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন কংগ্রেসম্যানের

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ কাসার। তিনি জানিয়েছেন, কংগ্রেসে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেবেন, যার উদ্দেশ্য ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বাতিল করা।


টেক্সাস থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে জড়িয়ে পড়ার ক্ষেত্রেও ইসরায়েলি সরকারের ভূমিকা রয়েছে।


গ্রেগ কাসার বলেন, **“গাজায় ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সহায়তা করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের জন্য আরও অস্ত্র কিনতে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয়।”**


তার এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি এবং দেশটিকে দেওয়া সামরিক সহায়তা নিয়ে কংগ্রেসে নতুন করে বিতর্কের ইঙ্গিত দেখা দিয়েছে।