বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই থেকে জাগরণ, জাগরণ থেকে নির্মাণ’ প্রতিপাদ্যে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।


সংগঠনটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে সংহতি সমাবেশ এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে গান, কবিতা, পথনাটক ও মূকাভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি জুলাই আন্দোলনভিত্তিক আলোকচিত্র ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনীরও আয়োজন করা হবে।


এ ছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে গল্প, কবিতা, ছবি ও অ্যানিমেশন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল, জুলাই কনফারেন্স, শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাফিতি অঙ্কন এবং আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে ভিজ্যুয়াল ডকুমেন্টেশন কর্মসূচি পালন করা হবে।