বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমসারা দেশআসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

favicon
ভোরের আলো ডেস্ক:
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ড, কুমিরা ও ভাটিয়ারীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে কর্মী-সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দিলে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


বিক্ষোভকারীরা দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত এবং দীর্ঘদিন কারাবন্দি থাকা বিএনপি নেতা আসলাম চৌধুরী রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারা অবিলম্বে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান।


রায়ের প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন না হলে রাজনীতিবিদদের হতাশা থাকাটাই স্বাভাবিক। তিনি জানান, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা রিভিউ আবেদন করবেন এবং চূড়ান্তভাবে ন্যায়বিচার পাওয়ার আশা করছেন।


উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জুন) ঋণখেলাপির অভিযোগে আপিল বিভাগ চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায় দেন, ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।