বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমসারা দেশজুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।


মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ১ জুলাইয়ের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ স্মরণ করতেই এ আয়োজন করা হয় বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা হাতে প্রজ্বলিত মোমবাতি নিয়ে শহীদ মিনারের বেদিতে অবস্থান করেন।


এ সময় উপস্থিত নেতাকর্মীরা আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।