বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমবিশ্বইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের আহ্বান রাশিদা তালিবের

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের আহ্বান রাশিদা তালিবের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের আহ্বান রাশিদা তালিবের

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালিব ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রতিনিধি পরিষদে উত্থাপিত একটি বিলের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালিব বলেন, ফিলিস্তিন, লেবানন ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে আর সামরিক সহায়তা দেওয়া উচিত নয়। তার ভাষ্য, এসব অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।


তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক এবং ডেমোক্র্যাট সমর্থকদের একটি বড় অংশ ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা বন্ধের পক্ষে রয়েছে। তাই কংগ্রেসের উচিত জনগণের সেই অবস্থানকে প্রতিফলিত করা।


প্রস্তাবিত বিলে প্রতি বছর ইসরায়েলকে দেওয়া ৩৩০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা বাতিলের কথা বলা হয়েছে।


রাশিদা তালিব ছাড়াও ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার এবং ইলহান ওমর বিলটির পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।


তবে বিলটি কংগ্রেসে পাস হবে কি না, তা এখনো অনিশ্চিত। ইসরায়েলকে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দীর্ঘদিন ধরেই ভিন্নমত বিদ্যমান।