বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমবিশ্বখামেনির জানাজাকে ঘিরে তেহরানে ফ্লাইট চলাচলে কড়াকড়ি

খামেনির জানাজাকে ঘিরে তেহরানে ফ্লাইট চলাচলে কড়াকড়ি

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির জানাজাকে ঘিরে তেহরানে ফ্লাইট চলাচলে কড়াকড়ি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানের আকাশপথে বিশেষ বিধিনিষেধ জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ উপলক্ষে নির্দিষ্ট দিনগুলোতে রাজধানীর বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।


সংস্থাটির প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সময়ে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সাধারণ যাত্রীদের জন্য খোলা থাকবে।


তিনি আরও জানান, আগামী সোমবার জানাজা উপলক্ষে তেহরানের আকাশসীমায় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। ওইদিন রাজধানীর দুটি প্রধান বিমানবন্দর থেকেই কোনো ফ্লাইট পরিচালিত হবে না।


সরকারি পরিকল্পনা অনুযায়ী, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও পৃথক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে।