শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমবিশ্ববেইজিংয়ে আকাশচুম্বী ভবনে ছোট বিমান বিধ্বস্ত, তদন্তে উঠে এলো নতুন তথ্য

বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে ছোট বিমান বিধ্বস্ত, তদন্তে উঠে এলো নতুন তথ্য

favicon
ভোরের আলো ডেস্ক:
বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে ছোট বিমান বিধ্বস্ত, তদন্তে উঠে এলো নতুন তথ্য

চীনের রাজধানী বেইজিংয়ে একটি ছোট বিমান আকাশচুম্বী ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে পাইলটের ব্যক্তিগত পরিস্থিতি ও মানসিক অবস্থাসংক্রান্ত কিছু তথ্য সামনে এসেছে।


বৃহস্পতিবার চাওইয়াং জেলা প্রশাসন জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ৬৬ বছর বয়সী পাইলট নিহত হন এবং আরও ১৩ জন আহত হন। আহতদের কারও অবস্থা গুরুতর নয় এবং একজনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


দুর্ঘটনায় ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারের (চায়না জুন) কাঁচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষের তথ্যমতে, পাইলট প্রথমে একজন প্রশিক্ষকের সঙ্গে উড়ান সম্পন্ন করেন। পরে শহরের উপকণ্ঠের একটি বিমানবন্দর থেকে একাই উড্ডয়ন করেন। কিছু সময় পর বিমানটি নির্ধারিত পথ থেকে সরে যায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাইলটের ব্যক্তিগত নথিতে মানসিক সংকটের ইঙ্গিত পাওয়া গেছে। এসব তথ্যসহ দুর্ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত এখনো চলমান এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।


এই ঘটনার পর রাজধানীতে বিমান নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।