শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমসারা দেশপদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলপথ মন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলপথ মন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলপথ মন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি অপসারণের ফলে সেতুর নিরাপত্তা বা কাঠামোর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, এ কার্যক্রম প্রকল্পের জন্য ইতিবাচক এবং পরিকল্পনার অংশ।


বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদরের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।


মন্ত্রী জানান, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে যে মাটি ভরাট করা হয়েছিল, প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী এখন সেই মাটি অপসারণ করা হচ্ছে।


তিনি বলেন, এই মাটি সরানোর কারণে রেললাইন কিংবা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না। বরং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থেই এ কাজ করা হচ্ছে।


এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।